
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর লিগ্যাল রিসার্চ, ইউনিসেফ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় গত বৃহস্পতিবার 'শিশু আইন, ২০১৩ শীর্ষক সেমিনার' এর আয়োজন করে। সেমিনারে শিশু অধিকার, আন্তর্জাতিক আইনি মানদণ্ড এবং বাংলাদেশে শিশু সুরক্ষা-সংক্রান্ত আইন বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে শিক্ষাবিদ, শিশু সুরক্ষা বিশেষজ্ঞ, আইন পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইশতিয়াক আহমেদ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও আইন বিভাগের অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম। অধ্যাপক ইশতিয়াক আহমেদ বিশ্বব্যাপী শিশুদের অপরাধ ও বিভিন্ন ধরনের অন্যায়ের শিকার হওয়ার ঝুঁকির বিষয়টি তুলে ধরেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি