ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

নগর উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

নগর উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

নগর উন্নয়নে শুধু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নয়, নগরবাসীসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম। গত রোববার রাজধানীর হাতিরঝিলের মগবাজার আউটার এলাকায় নগর বাগান প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শফিকুল ইসলাম বলেন, ঢাকা মহানগরীর খাল খনন, আধুনিকায়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নে ডিএনসিসির প্রতিটি জোনে কাজ চলছে। এরই অংশ হিসেবে মগবাজারের দীর্ঘদিনের অবহেলিত একটি পার্কে বাগান নির্মাণ করা হয়েছে। নগরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে বেসরকারি উদ্যোগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ফুটস্টেপস দীর্ঘদিন ধরে নগরের উন্নয়ন, পরিচ্ছন্নতা ও সবুজায়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে সংগঠনটি নিয়মিত উদ্যোগ নিচ্ছে।

ডিএনসিসি প্রশাসক বলেন, কয়েক মাস আগেও গুলশান লেকের পানি ও আশপাশের পরিবেশ অপরিচ্ছন্ন ছিল। ফুটস্টেপস নিজ উদ্যোগে এবং সিটি কর্পোরেশনের সহযোগিতায় লেকের পানি ও আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ করেছে। পাশাপাশি লেকসংলগ্ন দেয়ালগুলোতে গ্রাফিতি এঁকে এলাকাটিকে নান্দনিক করে তুলেছে। তিনি আরও বলেন, বসিলার ৪০ ফুট এলাকার খালটিও পরিষ্কার-পরিচ্ছন্ন করে দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে। যে কাজ সম্মিলিতভাবে সবার করার কথা ছিল, সেই উদ্যোগ নিয়েছে যুবসমাজ ও ফুটস্টেপস। তারা দীর্ঘদিন অবহেলিত খালটি উদ্ধার ও পরিষ্কারে ভূমিকা রেখেছে। শফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ঢাকা গড়ার পাশাপাশি সারাদেশের সিটি করপোরেশন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ৯০ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। এ কর্মসূচি বাস্তবায়নে ফুটস্টেপসসহ ডিএনসিসি একযোগে কাজ করছে। ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, উচ্ছেদ করা স্থানগুলোতে যেন আবার অবৈধভাবে দোকান বসানো না হয়, সে বিষয়ে সিটি কর্পোরেশন কাজ করছে। মিরপুরে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত