
সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি (প্রাইভেট) লিমিটেড ('এসএলএনজি') গর্বের সঙ্গে জানিয়েছে, প্রতিষ্ঠানটি তাদের ৩০০তম 'শিপ-টু-শিপ' (এসটিএস) কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার মাইলফলক উদযাপন করছে। বিশ্বমানের নিরাপত্তা ও পরিচালনগত উৎকর্ষের প্রতি অবিচল অঙ্গীকার বজায় রেখেই তারা এই সাফল্য অর্জন করেছে তারা। শুধুমাত্র ২০২৫-২০২৬ অর্থবছরেই, টার্মিনালটি দেশের মোট গ্যাস চাহিদার প্রায় ১৮ শতাংশ সরবরাহ করেছে, যা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এক অপরিহার্য ভূমিকা পালন করেছে। ২০১৯ সালের এপ্রিলে কার্যক্রম শুরুর পর থেকে, এসএলএনজি (ঝখঘএ) মোট ৪১,৮৫৩,২৯৪ ঘনমিটার এলএনজি (খঘএ) গ্রহণ করেছে এবং জাতীয় গ্যাস গ্রিডে প্রায় ৯৪৫,৩৩৭,৩০৬ এমএমবিটিইউ (গগইঞট) রিগ্যাসিফাইড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (জখঘএ) সরবরাহ করেছে। দক্ষতার সাথে, নিরাপদে এবং নিরবচ্ছিন্নভাবে শিপ-টু-শিপ (ঝঞঝ) ও টার্মিনাল কার্যক্রম পরিচালনায় অসামান্য সহায়তার জন্য এক্সিলারেট এনার্জি এলপি এবং পিএসএ মেরিন সিঙ্গার্পুথ এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে এসএলএনজি। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি