ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বিনামূল্যে দন্ত চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধসামগ্রী বিতরণ কোস্ট গার্ডের

বিনামূল্যে দন্ত চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধসামগ্রী বিতরণ কোস্ট গার্ডের

ভোলায় মেডিপ্লাস ওরাল হেলথ-এর সৌজন্যে দুই দিনব্যাপী বিনামূল্যে দন্ত চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় গত ৪ বুধবার গতকাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী কোস্ট গার্ড বেইস ভোলার ব্যবস্থাপনায় এবং মেডিপ্লাস ওরাল হেলথ-এর সৌজন্যে ভোলা ১০ শয্যাবিশিষ্ট হাসপাতালে বিনামূল্যে দন্ত চিকিৎসা ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত ক্যাম্পেইনে সর্বমোট ২২০ জন রোগীকে বিনামূল্যে দন্ত চিকিৎসা প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত