ঢাকা রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০৭৫

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০৭৫

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৪৯ জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদন এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৮৫ জন, পূর্ববর্তী মামলায় ১২৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৫০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১৩ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৮ জন, বিভিন্ন পরোয়ানামূলে ১৩৫ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন ৬১ জন। তাদের মধ্যে মাদক বহনকারী ৪ জন ও মাদকসেবী ৫৭ জন। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় ৬১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মোট ১২২ জনকে গ্রেপ্তার করা হয়। মাদকবিরোধী অভিযানে ৪১টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং মোট ৩ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে ১১ হাজার ৩৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৫০ বোতল স্কাফ সিরাপ, ২ বোতল বিদেশি মদ ও ১০ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮৩ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জেলাভিত্তিক গ্রেপ্তারের মধ্যে চট্টগ্রামে ২৫ জন, কক্সবাজারে পাঁচজন, কুমিল্লায় ২১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় চারজন, চাঁদপুরে ১০ জন, নোয়াখালীতে তিন জন, ফেনীতে তিন জন, লক্ষ্মীপুরে নয় জন, খাগড়াছড়িতে দুই জন এবং বান্দরবানে এক জন রয়েছেন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৪৯ জনের মধ্যে ৩৩৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে এবং ২১১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলাভিত্তিক কিশোর গ্যাং সদস্য আটকের মধ্যে চট্টগ্রামে ৭৬ জন, কক্সবাজারে ৩০ জন, কুমিল্লায় ২২৪ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮ জন, চাঁদপুরে ২৫ জন, নোয়াখালীতে ২০ জন, ফেনীতে ৫২ জন, লক্ষ্মীপুরে ৫৩ জন, রাঙামাটিতে ১৩ জন, খাগড়াছড়িতে ১০ জন এবং বান্দরবানে আট জন রয়েছেন। জনস্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত