ঢাকা সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

নতুন বছর কমল সব জ্বালানি তেলের দাম

নতুন বছর কমল সব জ্বালানি তেলের দাম

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি দুই টাকা করে কমানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার জ্বালানি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমা বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়। সে অনুযায়ী জানুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ডিজেলের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে দুই টাকা কমিয়ে ১০২ টাকা, অকটেন ১২৪ টাকা থেকে দুই টাকা কমিয়ে ১২২ টাকা, পেট্রোলের দাম ১২০ টাকা থেকে দুই টাকা কমিয়ে ১১৮ টাকা এবং কেরোসিনের দাম ১১৬ থেকে দুই টাকা কমিয়ে ১১৪ টাকায় পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে, যা গতকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত