ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সূচকের বড় পতন, লেনদেন ৪৫৯ কোটি টাকা

সূচকের বড় পতন, লেনদেন ৪৫৯ কোটি টাকা

গতকাল বৃহস্পতিবারও সূচকের বড় পতনের মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমায় বাজারে নেতিবাচক প্রবণতা দেখা যায়। গতকাল ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির ২৬ কোটি ৪০ লাখ ৬ হাজার ১৪২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫৯ কোটি ৪২ লাখ ৭ হাজার ৮৫ টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৮২ দশমিক ২০ পয়েন্ট কমে ৫ হাজার ২৪০ দশমিক ৮৪ পয়েন্টে নেমে এসেছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩৩ দশমিক ৮৬ পয়েন্ট কমে ২ হাজার ১১ দশমিক ৫১ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১৩ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১ হাজার ৪৮ দশমিক ৭২ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারের দর বেড়েছে ৫২টির, কমেছে ৩০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত