ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ব্যাংক এশিয়ায় আর্থিক সাক্ষরতা দিবস পালন

ব্যাংক এশিয়ায় আর্থিক সাক্ষরতা দিবস পালন

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গত সোমবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ‘আর্থিক সাক্ষরতা দিবস ২০২৬’ পালন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। দিবসটি উপলক্ষে দেশব্যাপী ব্যাংকের কর্মকর্তাদের অংশগ্রহণে একটি ভার্চুয়াল সভার আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন। সভায় সভাপতিত্ব করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (হেড অব এজেন্ট ব্যাংকিং অ্যান্ড সিআরএম) জিয়াউল হাসান। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নিরাপদ ও সুরক্ষিত রেমিট্যান্স লেনদেন সম্পর্কে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউএনসিডিএফ প্রকল্পের অর্থায়নে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও টাঙ্গাইল জেলায় বিশেষ আর্থিক সাক্ষরতা কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ তথ্য সম্বলিত বার্তা প্রচার এবং বিভিন্ন স্থানে আর্থিক সাক্ষরতার উপর নির্মিত অডিও-ভিজ্যুয়াল প্রদর্শনের মাধ্যমে আর্থিক সচেতনতা সৃষ্টি করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত