ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রূপালী ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

রূপালী ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকাল ১১টায় ব্যাংকের দিলকুশাস্থ প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ছিল ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ। এ সময় আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মো. মঈন উদ্দিন মাসুদ ও সালামুন নেছা। এছাড়াও প্রধান কার্যালয়ে কর্মরত সহকারী মহাব্যবস্থাপক ও তদূর্ধ্ব নারী নির্বাহী কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত