ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

অগ্রণী ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

অগ্রণী ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

অগ্রণী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে বিভিন্ন আয়োজনের মাধ্যমে নারী দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন, মহাব্যবস্থাপক, বিভিন্ন ডিভিশন এবং শাখার নারী নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অগ্রণী ব্যাংকের নারী নির্বাহীরা বিভিন্ন ডিভিশন ও গুরুত্বপূর্ণ শাখার শাখাপ্রধান হিসেবে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে অনুষ্ঠানে জানানো হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত