
আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করার ক্ষেত্রে উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) কর্তৃক প্রদত্ত ‘বেস্ট জিটিএফপি ইস্যুইং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। শীর্ষস্থানীয় আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ডয়েচে ব্যাংকের সঙ্গে ব্যাংক এশিয়ার মর্যাদাপূর্ণ এ বৈশি^ক স্বীকৃতি অর্জন প্রতিযোগিতামূলক মানদণ্ডে ব্যাংকটিকে অনন্য অবস্থানে তুলে ধরেছে। আইএফসির গ্লোবাল ডিরেক্টর- ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স, জনাব নাথালি লয়েট ২৬ মার্চ, ২০২৬ তারিখে পর্তুগালের লিসবনে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আরকে হোসেনের হাতে পুরস্কারটি তুলে দেন। অনুষ্ঠানে আইএফসির এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্সের আঞ্চলিক প্রধান আকিনতুন্দে ওগুনমোদেদে এবং ব্যাংক এশিয়ার এসইভিপি ও ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান মো. জিয়া আরফিনসহ আইএফসির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি