
আমানতকারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান ও আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণে নানামুখী উদ্যোগ গ্রহণ করছে মধুমতি ব্যাংক। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ব্যাংকটি শুরু করেছে ডিপোজিট পাওয়ার ড্রাইভ ২০২৬ ক্যাম্পেইন। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের গুলশানস্থ প্রধান কার্যালয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. সফিউল আজম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহনেওয়াজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার জনাব আরব ফজলুর রহমান, ব্যবস্থাপনা কমিটির সদস্য, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানসহ ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক। ব্যবস্থাপনা পরিচালক মহোদয় তার উদ্বোধনী বক্তব্যে, নিয়ম নীতি মেনে ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংকটিকে একটি শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার জন্য সব কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ডিপোজিট ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন, বিপণন ব্যবস্থাপনা ও ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি