
সীমান্ত ব্যাংক পিএলসি এবং ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)-এর মধ্যে সম্প্রতি ডেসকোর প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় ডেসকোর গ্রাহকরা সীমান্ত ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং (অ্যাপ এবং ওয়েব) এবং ব্রাঞ্চ ও সাব-ব্রাঞ্চের মাধ্যমে বিল পেমেন্ট সুবিধা উপভোগ করবেন। সীমান্ত ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীম এবং ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)-এর কোম্পানি সেক্রেটারি প্রকৌশলী এসএম শাহ সুলতান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, এনডিসি, পিএসসি (অব.), নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) মো. কামরুল ইসলাম, সীমান্ত ব্যাংক পিএলসির হেড অব বিজনেস মো. শহিদুল ইসলাম, হেড অব কার্ডস অ্যান্ড এডিসি শরীফ জহিরুল ইসলাম, গুলশান শাখার ব্যবস্থাপক মো. সজীব রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি