ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

গতকাল বৃহস্পতিবার, ন্যাশনাল ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে ব্যাংকটির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন, ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, স্বতন্ত্র পরিচালক মো. জুলকার নায়েন, পরিচালক নাজনীন আহমেদ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। এ সময় তারা ন্যাশনাল ব্যাংকের গৌরবময় পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন, স্মৃতিচারণ করেন এবং ব্যাংকের ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত