
ঢাকা, বাংলাদেশ- ট্রাস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি আস্থা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি (Agreement) স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ট্রাস্ট ব্যাংক ক্রেডিট কার্ডধারীদের জন্য ক্রেডিট শিল্ড কভারেজ সুবিধা চালু করা হয়েছে। এই চুক্তিতে ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম (অব.) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা স্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনাজনিত মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে কার্ডে বকেয়া অর্থ পরিশোধের সুবিধা পাবেন, পাশাপাশি নির্ধারিত সীমার মধ্যে মনোনীত ব্যক্তিরাও অতিরিক্ত আর্থিক সহায়তা পাবেন। উক্ত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই অংশীদারিত্ব ট্রাস্ট ব্যাংকের গ্রাহকদের জন্য উন্নত ও সুরক্ষিত আর্থিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতিরই প্রতিফলন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি