
অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ৫ কর্মদিবসব্যাপী ইসলামিক ব্যাংকিং অপারেশনবিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। গতকাল রোববার প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। প্রশিক্ষণ কোর্সে বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন। এবিটিআইয়ের পরিচালক ও উপমহাব্যবস্থাপক ফারজানা বেগমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ইসলামিক ব্যাংকিং ইউনিটের উপমহাব্যবস্থাপক মো. নুরুল ইসলাম। প্রশিক্ষণ বিভিন্ন শাখার ৩২ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এসময় ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ইসলামিক ব্যাংকিং বিষয়ে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি