
এনআরবিসি ব্যাংকের নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (্এমটিও) জন্য দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ব্যাংকের প্রধান কাযালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান। অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, একজন ব্যাংকারের জন্য সততা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নবীন কর্মকর্তাদের ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এসময়, জ্ঞান ও মেধাভিত্তিক ব্যাংকিং করার ওপর গুরুত্বারোপ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি