
কর্মসংস্থান ব্যাংকের গৃহীত ৯০ দিনের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিভাগীয় কার্যালয়ের খুলনা ও যশোর অঞ্চলাধীন ২৮টি শাখার ব্যবস্থাপক ও দ্বিতীয় কর্মকর্তাদের অংশগ্রহণে গতকাল রোববার ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬ সিএসএস আভা সেন্টার, রূপসা, খুলনায় অনুষ্ঠিত হয়েছে। কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এএফএম মতিউর রহমান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা ও মহাব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সালেহ মো. সিরাজুল সালেকিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম খান ও মো. মোমতাজ উদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে গুণগতমান বজায় রেখে ঋণ বিতরণ ও উত্তম উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। তিনি খুলনা অঞ্চলের সম্ভাবনা তুলে ধরে সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতার মাধ্যমে বিভাগটিকে সেরা হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানান। একইসঙ্গে ব্যবসায়িক সূচকসমূহের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের মাধ্যমে ৯০ দিনের বিশেষ কর্মসূচি সফল করার প্রত্যাশা ব্যক্ত করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি