ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

গ্রাহক আস্থায় অবিচল: আদম্য আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

গ্রাহক আস্থায় অবিচল: আদম্য আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

নতুন বছরের শুরুতে ঝুঁকি কাটিয়ে গ্রাহকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। সংকটের মধ্যেও ব্যাংকটিকে কখনও বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা নিতে হয়নি। এখন পর্যন্ত কোনো গ্রাহকের চেক ডিজঅনার হয়নি। বরং প্রতিনিয়ত উল্লখযোগ্য হারে বাড়ছে গ্রাহক সংখ্যা। অব্যাহত রয়েছে মুনাফা অর্জনের ধারা। কঠিন সংকটের মধ্যেও ব্যাংকের ডিপোজিট, বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল অবস্থায় রয়েছে। সুশাসন প্রতিষ্ঠা ও দীর্ঘমেয়াদি স্থায়িত্বের লক্ষ্যে গ্রহণ করা কিছু রাষ্ট্রীয় পদক্ষেপের ফলে কতিপয় সূচক থমকে দাড়ালেও বর্তমানে সুফল আসতে শুরু করেছে। গত এক বছরে ঢেলে সাজানো হয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সার্বিক কার্যক্রম। সিস্টেম আপগ্রেডেশনের মাধ্যমে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং আরো নিরাপদ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করা হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এজেন্ট ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং এবং গ্রামীণ ক্ষুদ্র বিনিয়োগের ক্ষেত্রেও। ফলে দেশের অন্যতম প্রধান ইসলামী ব্যাংকটি ঘুরে দাঁড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত