ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নি নির্বাপণী মহড়া অনুষ্ঠিত

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নি নির্বাপণী মহড়া অনুষ্ঠিত

কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ও জরুরি পরিস্থিতিতে সমন্বিত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে গতকাল বুধবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। এতে সব স্তরের কর্মকর্তা-কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মহড়ায় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ। এসময় আরও ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মতিয়র রহমান, একেএম সাজ্জাদ হোসেন ও প্রধান কার্যালয়ের নির্বাহীরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিরপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে মহড়ায় অগ্নিকাণ্ডের কারণ, প্রতিরোধের উপায়, সচেতনতা ও করণীয়সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পরে প্রধান কার্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিস টিম ও গ্রামীণ ব্যাংক কর্মীদের যৌথ উদ্যোগে ব্যবহারিক মহড়া অনুষ্ঠিত হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত