
প্রতিবছর বাংলাদেশের হাজারও শিক্ষার্থী কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যাত্রা করেন। এ স্বপ্ন বাস্তবায়নে রয়েছে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ; যার শুরুতেই রয়েছে সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন ও আইইএলটিএস বা ভাষা দক্ষতার প্রস্তুতি। আরও আছে স্কলারশিপের তথ্য, আবেদন প্রক্রিয়া, ভিসা, আর্থিক পরিকল্পনা ইত্যাদি। এ সবের সঠিক সমাধান করতেই সম্প্রতি যাত্রা করেছে ব্রিডিং গ্রাউন্ড নামের প্রতিষ্ঠান। এর উদ্যোক্তা সৌম্য খান। তিনি উচ্চ শিক্ষা নেন কানাডা থেকে এবং সেখান থেকেই এতদিন নিজের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করতে অনলাইনে ক্লাস নিতেন। তার ক্লাসের দিকনির্দেশনায় দেশের অনেক শিক্ষার্থী বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। এবার সেই ধারাবাহিকতায় ঢাকায় চালু করেন অফলাইন ক্যাম্পাস। মিরপুর-১১ মেট্রো স্টেশনের পার্শ্বেই এ ক্যাম্পাস। ক্যাম্পাসটিতে রয়েছে আইইএলটিএস ক্লাসরুম, স্পোকেন ইংলিশ রুম, ল্যাঙ্গুয়েজ ল্যাব, স্টাডি রুম, প্রফেশনাল স্টুডিও, ক্যারিয়ার কাউন্সেলিং লাউঞ্জ, কনফারেন্স রুম, রিফ্রেশমেন্ট জোন এবং শিক্ষার্থীবান্ধব বিভিন্ন সুবিধা। সৌম্য খান বলেন, বিদেশে উচ্চশিক্ষার অন্যতম পূর্বশর্ত হলো ইংরেজি ভাষায় দক্ষতা। কিন্তু অনেক শিক্ষার্থী দীর্ঘদিন ইংরেজি পড়েও বাস্তব জীবনে সাবলীলভাবে কথা বলতে পারেন না। কারণ, শিক্ষার্থীরা পুথিগত বিদ্যায় অভ্যস্ত। এ গতানুগতিক প্রথা থেকে বেরিয়ে নতুনত্ব আনতেই প্রতিষ্ঠিত হয়েছে ব্রিডিং গ্রাউন্ড।