ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

‘উদ্যোক্তা উন্নয়ন’ কর্মসূচি সফলভাবে সম্পন্ন

‘উদ্যোক্তা উন্নয়ন’ কর্মসূচি সফলভাবে সম্পন্ন

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রোগ্রামের আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধায়নে ঢাকা জেলায় মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়। এ প্রশিক্ষণের লক্ষ্য ছিল সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী সক্ষমতা বিকাশ এবং শিল্প খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা জোরদার করা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রাম ডিরেক্টর ও এডিশনাল ডিরেক্টর মো. মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ও জয়েন্ট ডিরেক্টর মো. আয়ুব আলী এবং জনতা ব্যাংক পিএলসির এসএমই ডিপার্টমেন্টের উপমহাব্যবস্থাপক এস.এম. শরীফুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক স্টাফ কলেজের ডিজিএম-স্টাফ কলেজ ইনচার্জ আহমাদ মুখলেসুর রহমান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত