
সাউথইস্ট ব্যাংক পিএলসির পে-রোল ব্যাংকিং সেবা ‘বেতন কার্ড’-এর আওতায় প্রদত্ত গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধার অংশ হিসেবে মারমা কম্পোজিট লিমিটেডের দুইজন মৃত কর্মচারীর পরিবারের কাছে দুইটি বিমা দাবির চেক হস্তান্তর করেছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সহযোগিতায় প্রদত্ত এ বিমা সুবিধা করপোরেট পে-রোল গ্রাহকদের কর্মীদের কল্যাণ নিশ্চিতকরণ এবং তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা জোরদারে সাউথইস্ট ব্যাংকের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সি.ই.ও. মো. খালিদ মাহমুদ খান এবং মারমা কম্পোজিট লিমিটেডের পরিচালক আজাদ বিন আশরাফ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি