ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

র‌্যানকন মোটর বাইকস লিমিটেড ও মেটলাইফের মধ্যে চুক্তি

র‌্যানকন মোটর বাইকস লিমিটেড ও মেটলাইফের মধ্যে চুক্তি

সুজুকি মোটরসাইকেল ক্রেতাদের এক বছরের জন্য বিনামূল্যে বিমা সুবিধা দেওয়ার লক্ষ্যে র‌্যানকন মোটর বাইকস লিমিটেড সম্প্রতি মেটলাইফ বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করেছে। মোটরসাইকেল আরোহীদের নিরাপদ ও দায়িত্বশীল চলাচলের প্রসারে গ্রহণ করা হয়েছে এ উদ্যোগ। এ চুক্তির ফলে র‌্যানকন মোটর বাইকস লিমিটেডের অনুমোদিত ডিলার ও ফ্ল্যাগশিপ শোরুম থেকে নতুন সুজুকি মোটরসাইকেল কিনলেই ক্রেতারা এক বছরের জন্য বিনামূল্যে বীমা সুবিধা পাবেন। মোটরসাইকেল কেনার তারিখ থেকেই এ বীমা সুবিধা কার্যকর হবে। পলিসির নির্ধারিত শর্ত অনুযায়ী দুর্ঘটনায় মৃত্যু হলে বা স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়লে পাওয়া যাবে বিমা কভারেজ। পাশাপাশি নতুন ও পুরোনো উভয় সুজুকি মোটরসাইকেলের মালিকেরা চাইলে ঐচ্ছিক (ভলান্টারি) বিমা পরিকল্পনা গ্রহণ করতে পারবেন। ঐচ্ছিক (ভলান্টারি) বিমা পরিকল্পনা অতিরিক্ত বিমা কভারেজ সুবিধা প্রদান করে, যার মধ্যে রয়েছে শর্ত অনুসারে, দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত চিকিৎসা খরচ ফেরত এবং সীমিত সময়ের জন্য দৈনিক হাসপাতালে ভর্তির জন্য নগদ সুবিধা। এসব সুবিধা পলিসির নির্ধারিত শর্ত ও সীমার আওতাভুক্ত। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত