ঢাকা শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি

এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি

‘আদায়ে গতি, ব্যাংকের উন্নতি’ শীর্ষক স্লোগানে খেলাপি ঋণ আদায়ে দুই মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু করেছে এনআরবিসি ব্যাংক। গত বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. শাহীন হাওলাদারসহ বিভাগীয় প্রধান ও আঞ্চলিক প্রধানরা উপস্থিত ছিলেন। ব্যাংকের শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা অনলাইন প্লাটফর্ম জুমে অংশ নেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত