ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসির চুক্তি

বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসির চুক্তি

দেশের উত্তরবঙ্গ তথা রাজশাহী ও রংপুর বিভাগের জেলাসমূহে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টি এবং কৃষিপণ্যের উৎপাদন, সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন ও রপ্তানি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ (এসিডি-২) ও ট্রাস্ট ব্যাংক পিএলসির মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসিডি-২) এ কে এম সাইদুজ্জামান এবং ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী স্বাক্ষর করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত