
বাংলাদেশ কমার্স ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (বিসিবিটিআই) উদ্যোগে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের (বিসিবিএল) প্রবেশনারি অফিসার-২০২৬-এর জন্য আয়োজিত চার সপ্তাহব্যাপী ফাউন্ডশেন ট্রেনিং কোর্স সফলভাবে সম্পন্ন হয়ছে। বিসিবিটিআইয়ে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থতি ছিলেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি