
সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং নদী বাংলা কনস্ট্রাকশন লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায়, নদী বাংলা কনস্ট্রাকশন লিমিটেডের গ্রাহকরা আর্কষণীয় সুদে এবং সহজ শর্তে সাউথইস্ট হোম লোন উপভোগ করবেন। সাউথইস্ট ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সেকান্দার-ই-আজম এবং নদী বাংলা কনস্ট্রাকশন লিমিটেডেরর চেয়ারম্যান এবং নরসিংদী ৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি