ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ডিস্ট্রিবিউটরদের নিয়ে নগদের কর্মশালা

ডিস্ট্রিবিউটরদের নিয়ে নগদের কর্মশালা

মোবাইলে আর্থিক সেবাদানের ক্ষেত্রে অপরাধ শনাক্তকরণ, নিয়ন্ত্রণ ও প্রতিরোধের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ ঢাকা উত্তর ও দক্ষিণের ডিস্ট্রিবিউটরদের মধ্যে মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক (এএমএল) একটি কর্মশালা সম্পন্ন করেছে। ঢাকার শেরাটন হোটেলে গত ১৫ সেপ্টেম্বর আয়োজিত এ কর্মশালায় মানি লন্ডারিং প্রতিরোধের প্রয়োজনীয়তা, সম্ভাব্য ঝুঁকির ক্ষেত্র, ডিস্ট্রিবিউটরদের সচেতনতা বৃদ্ধির উপায়, সন্দেহজনক লেনদেন রিপোর্টিং এবং প্রতারণা প্রতিরোধে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় অনলাইন জুয়া প্রতিরোধ, মানিলন্ডারিং এবং সাইবার সিকিউরিটি আইনসমুহের বিভিন্ন ধারা-উপধারা অনুসারে সংশ্লিষ্ট অপরাধ হলে তার শাস্তি ও অপরাধ প্রতিরোধের বিষয়গুলো নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় নগদের চিফ কমপ্লায়েন্স অফিসার ও চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (সিএএমএলসিও) মুহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া, চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শহীন সারওয়ার ভূইয়া, চিফ স্ট্রাটেজিক রিলেশন্স অ্যান্ড এলইএ অপারেশন্স অফিসার এম মাহবুব আলম বক্তৃতা দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত