ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ব্র্যাক ব্যাংক ও আইএফপিআরআইয়ের উদ্যোগে কৃষকরা পাবেন ডিজিটাল অর্থায়নের সুবিধা

ব্র্যাক ব্যাংক ও আইএফপিআরআইয়ের উদ্যোগে কৃষকরা পাবেন ডিজিটাল অর্থায়নের সুবিধা

বাংলাদেশের কৃষকদের ডিজিটাল লেনদেন বাড়ানো এবং প্রাতিষ্ঠানিক ঋণপ্রাপ্তির সুযোগ তৈরিতে যৌথভাবে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা প্রতিষ্ঠান আইএফপিআরআই (IFPRI)। এ উদ্যোগের লক্ষ্য কৃষি খাতের বিভিন্ন পর্যায়ে ডিজিটাল লেনদেনের প্রসার ঘটানো এবং কৃষক ও কৃষি উপকরণ বিক্রেতাদের আনুষ্ঠানিক অর্থায়নের আওতায় নিয়ে আসা। ব্র্যাক ব্যাংকের ইমপ্যাক্ট-ড্রিভেন এসএমই ইনোভেশন ল্যাব 'ফিনোভিশন' (FINNOVISION)-এর আওতায় নেওয়া এ উদ্যোগে সহায়তা দিচ্ছে গেটস ফাউন্ডেশন। ২০২৮ সালের অক্টোবর পর্যন্ত দুই বছর মেয়াদি এ পাইলট উদ্যোগের আওতায় কৃষক ও কৃষি উপকরণ বিক্রেতাদের ডিজিটাল লেনদেন ব্যবস্থার আওতায় আনা হবে। তাদের ডিজিটাল লেনদেনের ইতিহাস কাজে লাগিয়ে ঋণ পাওয়ার যোগ্যতা মূল্যায়ন করা হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত