
বাংলাদেশে কার্যরত চীনা ব্যবসাপ্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সমন্বিত ব্যাংকিংসেবা দেওয়ার উদ্দেশ্যে এনসিসি ব্যাংক পিএলসি 'এনসিসি চায়না কানেক্ট' নামে একটি বিশেষায়িত চায়না ডেস্ক চালু করেছে। বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। গত বুধবার ঢাকার রেডিসন ব্লু হোটেলের গ্র্যান্ড বলরুমে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) আয়োজিত এবং এনসিসি ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠিত 'চায়না ন্যাশনাল ডে সেলিব্রেশন ২০২৬' অনুষ্ঠানে চায়না ডেস্কটি উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে কেক কেটে আনুষ্ঠানিকভাবে চায়না ডেস্কের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি