
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার অধিকাংশ সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। ডিএসইতে রোববার মোট ৩৮৫টি কোম্পানির ১৪ কোটি ৯৬ লাখ ৫১ হাজার ১০১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এদিন মোট লেনদেনের পরিমাণ ছিল ৪৩০ কোটি ৭২ লাখ ১১ হাজার ৬৯২ টাকা।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সর্বশেষ কার্যদিবসের চেয়ে ১৮ দশমিক ০৮ পয়েন্ট কমে ৫ হাজার ৪৩২ দশমিক ৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৬৭ পয়েন্ট কমে ২ হাজার ১০১ দশমিক ৭৩ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক ৯ দশমিক ৭১ পয়েন্ট কমে ১ হাজার ৬০ দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৪টির শেয়ারদর বেড়েছে, ২৮৩টির কমেছে এবং ৩৮টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো— ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, মিথুন স্পিনিং, প্রাইম ব্যাংক, এশিয়ান ল্যাবরেটরিজ, সোনালী আঁশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ন ব্যাংক ও ফার কেমিক্যাল।
এদিকে, দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো— বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স, লিব্রা ইনফিউশনস, আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড, পিপলস লিজিং, ইসলামী ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, মিডল্যান্ড ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।
দর কমার শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো— দেশ গার্মেন্টস, মেট্রো স্পিনিং, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, উসমানিয়া গ্লাস, সায়হাম টেক্সটাইল, সিভিও পেট্রোকেমিক্যাল, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, আনলিমা ইয়ার্ন ও কুইন সাউথ টেক্সটাইল।