ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

নাগরিকদের সরাসরি মুখোমুখি ডিএসসিসি প্রশাসক

নাগরিকদের সরাসরি মুখোমুখি ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সেবা কার্যক্রম আরও গতিশীল করা এবং নগরবাসীর সমস্যা সরাসরি শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এক বিশেষ নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজপথ কোনোভাবেই দখল হতে দেওয়া হবে না এবং নাগরিক সেবায় অবহেলা করলে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সোমবার সকালে কলাবাগান গ্রীন রোড স্টাফ কোয়ার্টার মিলনায়তনে ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, রমনা ও শাহবাগ এলাকার (ওয়ার্ড নম্বর ১৫ থেকে ২১) নাগরিক সমাজের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডিএসসিসি প্রশাসকের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত