ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ডিএসইতে লেনদেন হয়েছে ৭৯৮ কোটি ৭৩ লাখ টাকা

ডিএসইতে লেনদেন হয়েছে ৭৯৮ কোটি ৭৩ লাখ টাকা

সপ্তাহে দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন ডিএসইতে ৭৯৮ কোটি ৭৩ লাখ ৮০ হাজার ৬০৫ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, আজ মোট ৩৭৮টি কোম্পানির ২৩ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ৬৯৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬৩ দশমিক ২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ২ দশমিক ৬৯ পয়েন্ট কমে ২ হাজার ৭৫ দশমিক ৪২ পয়েন্টে নেমেছে। অন্যদিকে ডিএসইএস শরিয়াহ সূচক ৪ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮ দশমিক ৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৮টির শেয়ারদর বেড়েছে, ২০২টির কমেছে এবং ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত