
বাংলাদেশ পুলিশের সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে চলাচল আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও গতিশীল করতে বিশেষ মোটরসাইকেল ঋণ সুবিধা চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ লক্ষ্যে দেশের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড র্যানকন সুজুকির সঙ্গে একটি সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষর করেছে ব্যাংকটি। এই উদ্যোগের ফলে পুলিশ সদস্যদের পছন্দের মোটরসাইকেল কেনা হবে আরও সহজ ও সাশ্রয়ী। সম্প্রতি আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং র্যানকন সুজুকির পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (ঈঊঙ) হাবিব ইফতেখার আলম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি