
চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ), ভ্যাটে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। এ মাসে ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় করেছে সংস্থাটি, যা গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ। গত ২০২৫-২৬ অর্থবছরের একই মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে অক্টোবর মাসে রাজস্ব আদায় বেড়েছে ২ হাজার ১৮৫ কোটি ৭২ লাখ টাকা। প্রবৃদ্ধি হয়েছে ৩৪ দশমিক ৪৭ শতাংশ। সোমবার এনবিআর সূত্রে এ তথ্য জানিয়েছে।
এলটিইউ, ভ্যাটের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হলেও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। মাসটিতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৬৮৮ কোটি ৫৩ লাখ টাকা। সে হিসাবে লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয়েছে ২ হাজার ১৬২ কোটি ২৪ লাখ টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি অর্থবছরের আগের মাসগুলোতে এলটিইউ, ভ্যাটের রাজস্ব আদায়ে ৩০ শতাংশের বেশি নেতিবাচক প্রবৃদ্ধি ছিল।