ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাকায় দুই দিনব্যাপী 'আওফি ক্যাপাসিটি বিল্ডিং উইক' সম্পন্ন

আজ অনুষ্ঠিত হবে মূল সামিট
ঢাকায় দুই দিনব্যাপী 'আওফি ক্যাপাসিটি বিল্ডিং উইক' সম্পন্ন

'সিটি ইসলামিক'-এর সৌজন্যে রাজধানীতে সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজন 'আওফি ক্যাপাসিটি বিল্ডিং উইক'। গত রোববার শুরু হওয়া এ বিশেষ আয়োজন গতকাল সোমবার শেষ হয়। এ কর্মশালার ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হচ্ছে মূল আয়োজন 'বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬'।

আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণকারী সংস্থা আওফি-এর সমর্থনে আয়োজিত দুই দিনব্যাপী এ ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামে দেশ-বিদেশের প্রখ্যাত শরিয়াহ ও ইসলামিক ফাইন্যান্স বিশেষজ্ঞরা বিভিন্ন সেশন পরিচালনা করেন।

কর্মশালার প্রথম দিন গত রোববার গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন মালয়েশিয়ার সালিহিন শরিয়াহ অ্যাডভাইজরির সিইও ড. আহসেন লাহসাসনা, মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের সহযোগী অধ্যাপক ড. হাবিবুল্লাহ জাকারিয়া এবং পাকিস্তানের মিজান ব্যাংক লিমিটেডের শরিয়াহ কমপ্লায়েন্স বিভাগের প্রধান শায়ান আহমেদ বেগ। সমাপনী দিন গতকাল সোমবার সেশন পরিচালনা করেন মালয়েশিয়ার অ্যামমেটলাইফ তাকাফুল বেরহাদের শরিয়াহ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সালিহিন দেরিস, মালয়েশিয়ার মাসফিল-এর ম্যানেজিং পার্টনার ড. সরফুদ্দিন আব্দুল শাহিদ সোয়েল এবং আইএফএসি-এর সহ-প্রতিষ্ঠাতা ও এডিএল অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা ও সিইও ড. মুফতি ইউসুফ সুলতান। মূল আকর্ষণ 'লিগ্যাল অ্যান্ড ডকুমেন্টেশন: গেটিং দ্য ডকুমেন্টস রাইট— লিগ্যাল অ্যান্ড ডকুমেন্টেশন ইস্যুজ ইন ইসলামিক ব্যাংকিং, দ্য এক্সপেরিয়েন্স অব মালয়েশিয়া' শীর্ষক সেশনে ড. সরফুদ্দিন আব্দুল শাহিদ সোয়েল ইসলামিক ব্যাংকিংয়ে শক্তিশালী আইনি কাঠামোর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ইসলামিক ব্যাংকিংয়ে যেকোনো পণ্য ততটাই মজবুত, যতটা মজবুত তার পেছনের ডকুমেন্টেশন। মালয়েশিয়ার আইনি অভিজ্ঞতা ও বাস্তব মামলার আলোকে তিনি ব্যাংক ও গ্রাহক উভয়ের সুরক্ষায় নির্ভুল ডকুমেন্টেশন ও যথাযথ শরিয়াহ অনুমোদনের অপরিহার্যতা ব্যাখ্যা করেন এবং বাংলাদেশের ব্যাংকিং খাত এ থেকে কীভাবে উপকৃত হতে পারে, সে বিষয়ে দিকনির্দেশনা দেন।

'সিটি ইসলামিক'-এর নিবেদনে এবং এডিএল গ্রুপ, আইএফএ কনসালটেন্সি ও এডিএল অ্যাডভাইজরি-এর যৌথ আয়োজনে এ অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। দুই দিনব্যাপী ক্যাপাসিটি বিল্ডিং সেশন শেষে আজ 'বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট'-এ শীর্ষস্থানীয় নীতিনির্ধারক, ব্যাংকার ও ইসলামিক ফাইন্যান্স বিশেষজ্ঞরা অংশ নেবেন। এ আয়োজনের পিআর পার্টনার ডোনা মিডিয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত