ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ডিএসইতে লেনদেন ৯২০ কোটি টাকা

ডিএসইতে লেনদেন ৯২০ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। এ দিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ দশমিক ৪১ পয়েন্ট কমেছে। তবে দিন শেষে বাজারে ৯২০ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৫২১ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার মোট ৩৭৮টি কোম্পানির ২৮ কোটি ৯৮ লাখ ৮৬ হাজার ৯৪০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৮ দশমিক ৪১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৭ দশমিক ১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ দিন ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ ২ দশমিক ০৫ পয়েন্ট কমে ২ হাজার ৯৮ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করছে। তবে শরিয়াহভিত্তিক কোম্পানির সূচক ডিএসইএস ০ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬ দশমিক ৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৭টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ১৮৬টির দর কমেছে এবং ৭৫টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ দরপতন হওয়া কোম্পানির সংখ্যা দরবৃদ্ধি পাওয়া কোম্পানির তুলনায় বেশি ছিল।

লেনদেনের দিক থেকে আজ শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে- মালেক স্পিনিং, বেক্সিমকো, বারাকা পতেঙ্গা পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, রানার অটোমোবাইলস, ফার ইস্ট নিটিং, ব্র্যাক ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, শাইনপুকুর সিরামিকস ও সিটি ব্যাংক।

অন্যদিকে, দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে— সোনারগাঁও টেক্সটাইল, হাওয়া ওয়েল টেক্সটাইলস, কনফিডেন্স সিমেন্ট, শ্যামপুর সুগার, বেক্সিমকো, তৌফিকা ফুডস, সিলভা ফার্মাসিউটিক্যালস, ইনডেক্স অ্যাগ্রো, ন্যাশনাল ফিড ও ভিএফএস থ্রেড।

দরপতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে- এএফসি অ্যাগ্রো, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি প্রথম মিউচুয়াল ফান্ড, ফ্যামিলিটেক্স (বিডি), ২০ বছর মেয়াদি বাংলাদেশ সরকারি ট্রেজারি বন্ড (২০ মে ২০৪০), ২০ বছর মেয়াদি বাংলাদেশ সরকারি ট্রেজারি বন্ড (২৪ জুন ২০৪০), আমরা টেকনোলজিস, আজিজ পাইপস, আল-হাজ্ব টেক্সটাইল ও রতনপুর স্টিল রি-রোলিং মিলস। এদিকে, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৫ হাজার ২৫৫ কোটি ১৭ লাখ ৯ হাজার ৫৫২ টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত