
সীমান্ত ব্যাংক পিএলসির বরিশাল শাখা গত রোববার শহরের গোড়াচাঁদ দাস সড়কে শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ সংসদীয় আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক পিএলসির পরিচালক, পরিচালনা পর্ষদ ও চেয়ারম্যান, নির্বাহী কমিটি এবং বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক (সদর) ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান, বিজিবিএমএস, পিপিএমএস, এনডিইউ, পিএসসি এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি