ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রফির ছবি আঁকছেন শেখ মেহেদি

ট্রফির ছবি আঁকছেন শেখ মেহেদি

ফাইনালে ওঠা কিংবা শিরোপার কথা ভাবা তখন অলীক কল্পনা। দলটা থাকবে কি না, বড় প্রশ্ন ছিল সেটিই। টুর্নামেন্ট শুরুর আগের দিন সরে দাঁড়ায় মালিকপক্ষ। দল তখন অনিশ্চয়তার দোলাচলে। তড়িঘড়ি করে দায়িত্ব নেয় বিসিবি। পরের গল্পটা রূপকথার মতোই। বিপিএল শুরুর আগের দিন যে চট্টগ্রাম র?য়্যালস ছিল বিপর্যস্ত ও টালমাটাল, শেষের আগের দিন সেই দলটিই স্বপ্নাতুর। অধিনায়ক শেখ মেহেদি হাসানের কণ্ঠে শিরোপা স্বপ্নের প্রতিধ্বনি। বিসিবি দলের দায়িত্ব নেওয়ার পর টিম ডিরেক্টর হাবিবুল বাশার, ম্যানেজার নাফিস ইকবাল ও কোচ মিজানুর রহমানের তত্ত্বাবধানে দারুণ ক্রিকেট উপহার দেয় চট্টগ্রাম। সীমিত শক্তি নিয়ে ও বিদেশের বড় কোনো তারকা ছাড়াই দুর্দান্ত গতিতে ছুটতে থাকে তারা। কোয়ালিফায়ার নিশ্চিত করার পর দুটি ম্যাচ হেরে গেলেও প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে ফাইনালে উঠে যায় তারা সবার আগে। শিরোপা মঞ্চে পা রাখার পর এখন ট্রফি উঁচিয়ে ধরার অপেক্ষা। ফাইনালের আগের দিন অধিনায়ক শেখ মেহেদি বললেন, সবার ভেতরই সেই তাড়না আছে। ‘ফাইনালে যেহেতু উঠেছি, শিরোপার স্বপ্ন কেন দেখব না? সবাই দেখবে। তবে আগামীকালের দিনটায় যারা ভালো ক্রিকেট খেলবে, যারা সব বিভাগে ভালো করবে, তারাই শিরোপা জিতবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত