ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

এবার টাইগ্রেসদের শিকার আয়ারল্যান্ড

এবার টাইগ্রেসদের শিকার আয়ারল্যান্ড

শারমিন আক্তারের দায়িত্বশীল ফিফটি আর সোবহানা মুস্তারির দারুণ ক্যামিও ইনিংসে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ। গ্যাবি লুইসের চমৎকার ইনিংসে জয়ের আশা জাগাল আয়ারল্যান্ড। তার লড়াই থামিয়েই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে টানা চতুর্থ জয় পেল নিগার সুলতানার দল। গতকাল শনিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে ৯ রানে জিতেছে বাংলাদেশ। ১৫৪ রানের লক্ষ্য দিয়ে আয়ারল্যান্ডকে ১৪৪ রানে থামিয়েছে তারা। অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ। চার ম্যাচে তাদের পয়েন্ট ৮। এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে দুই নম্বরে আছে আয়ারল্যান্ড।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই জুয়াইরিয়া ফেরদৌসের উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে দলকে টানেন দিলারা আক্তার ও শারমিন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে তারা যোগ করেন ৭০ রান। ২৭ বলে পাঁচ চারে ৩৫ রানের ইনিংস খেলে দিলারা বোল্ড হলে ভাঙে জুটি। বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক নিগার। আসরে দ্বিতীয় পঞ্চাশ ছুঁয়েই ফেরেন শারমিন। তিনে নেমে তিনি ৪৫ বলে এক ছক্কা ও পাঁচ চারে করেন ৫২ রান। ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনিই।

শেষ দিকে বিস্ফোরক ব্যাটিংয়ে দলকে ১৫০ রানে নিয়ে যান মুস্তারি। শেষ বলে আউট হওয়ার আগে ১৬ বলে তিন ছক্কা ও এক চারে এই মিডল অর্ডার ব্যাটার করেন ৩০ রান। রান তাড়ায় শুরুটা ভালো করে আয়ারল্যান্ড। অ্যামি হান্টারের সঙ্গে লুইস এগিয়ে নেন দলকে। ৫৩ রানে চোট পেয়ে মাঠ ছাড়েন হান্টার। তিনে নেমে তেমন কিছু করতে পারেননি ওর্লা প্রেন্ডারগাস্ট। এক বল পর লিয়া পলকেও বিদায় করে দেন স্বর্ণা আক্তার। খুব বেশি উইকেট নিতে না পারলেও আইরিশদের দ্রুত রান করতে দেননি বাংলাদেশের বোলাররা।

আয়ারল্যান্ডের আশা হয়ে টিকে থাকা লুইসকে থামান রাবেয়া খান। লুইস এক ছক্কা ও ১০ চারে ৫৮ বলে করেন ৭৩ রান। আরেক ওপেনার হান্টার পরে মাঠে নামলেও দলের হার এড়াতে পারেননি। ২ ওভারে ১৭ রান দিয়ে দুটি উইকেট নেন স্বর্ণা। কোনো উইকেট না পেলেও চার ওভারে শুধু ১৮ রান দেন রিতু মণি। মারুফা আক্তার দেন শুধু ২০ রান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত