ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ড্রয়ে শুরু, হারে শেষ বাংলাদেশের

ড্রয়ে শুরু, হারে শেষ বাংলাদেশের

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভারতের সঙ্গে ড্র দিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশের ছেলেরা। হার দিয়ে প্রথম আসরের মিশন শেষ করেছেন রহবার খানরা। গতকাল শনিবার থাইল্যান্ডের ব্যাংককে নানথাবুড়ি ইনডোর স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ১-৪ গোলে নেপালের কাছে হেরেছে বাংলাদেশ। ছয় ম্যাচের মধ্যে বাংলাদেশ তিন ম্যাচেই হেরেছেন রাহবাররা। ফলে সাত পয়েন্ট নিয়ে আপাতত চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। নেপাল জিতে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। তাদের হাতে এখনো এক ম্যাচ রয়েছে। একমাত্র বাংলাদেশেরই সবগুলো ম্যাচ শেষ।

অন্যদিকে ভারতের হাতে রয়েছে এক ম্যাচ। কাল বাংলাদেশ জিতলে ১০ পয়েন্ট নিয়ে অন্তত ব্রোঞ্জ জয়ের সুযোগ ছিল। নেপালের বিপক্ষে হারায় সেটা আর হয়নি। ম্যাচের ১৪ মিনিটে নেপাল গোল করে এগিয়ে যায়। প্রথমার্ধে নেপাল ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। ২৯ মিনিটে আরেকটি গোল করে নেপাল। ৫ মিনিট পর রাহবার খানের গোলে বাংলাদেশ খেলায় ফেরার চেষ্টা করে। ৩৪ ও ৩৭ মিনিটে নেপাল আরও দুই গোল করলে বাংলাদেশ বড় ব্যবধানের হেরে টুর্নামেন্ট শেষ করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত