ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

তায়কোয়ানদোতে আনসার ও বিকেএসপি চ্যাম্পিয়ন

তায়কোয়ানদোতে আনসার ও বিকেএসপি  চ্যাম্পিয়ন

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানদো প্রতিযোগিতা। গতকাল শনিবার হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে পুরুষ ও নারী বভিাগে গ্রুপ চ্যাম্পয়িন হয়েছে আনসার। তারা ২৮টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং ১টি তাম্রসহ মোট ৩৫ টি পদক পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন।

প্রথম রার্নাসআপ হয়েছে বিজিবি তারা ৫টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং ১টি তাম্রসহ মোট ১২ টি পদক পেয়ে প্রথম রার্নাসআপ। দ্বিতীয় রার্নাসআপ হয়েছে বিকেএসপি তারা ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ৭টি তাম্রসহ মোট ১২ টি পদক পেয়ে দ্বিতীয় রার্নাসআপ।

এদিকে জুনয়ির বিভাগের পুরুষ ও মহিলা গ্রুপে চ্যাম্পয়িন হয়েছে বিকেএসপি তারা ১৬টি স্বর্ণ এবং ১টি রৌপ্যসহ মোট ১৭ টি পদক পেয়েছে। প্রথম রার্নাসআপ হয়েছে কক্সবাজার জেলা তারা ৭টি স্বর্ণ এবং ৬টি রোপ্যসহ মোট ১৩ টি পদক পেয়ে প্রথম রার্নাসআপ। দ্বিতীয় রার্নাসআপ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তারা ৬টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ৪টি তাম্রসহ মোট ১২ টি পদক পেয়ে দ্বিতীয় রার্নাসআপ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত