ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি

আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি

নানা জল্পনা-কল্পনার অবসান ঘুটয়ে চূড়ান্তভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। ভারতের মাটিতে হতে যাওয়া এ টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে ছিল টাইগাররা। তবে উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির কারণে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল বিসিবি। কিন্তু আইসিসির বোর্ড সভায় ভোটাভুটিতে বাংলাদেশের দাবির বিপক্ষে যায় সমর্থন। পরে বাংলাদেশকে সময় বেঁধে দেয় আইসিসি। কিন্তু ভারতে না খেলার দাবিতে অনড় থাকে বাংলাদেশ। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশের বদলে বিশ্বকাপে খেলার সুযোগ পায় স্কটল্যান্ড। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিশ্বকাপের ম্যাচ ভারতে গিয়ে খেলতে না চাওয়ার বিষয়টি আইসিসিকে কয়েক দফায় জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই পক্ষের মধ্যে প্রায় ৩ সপ্তাহ ধরে কয়েক দফা আলাপের পর আইসিসির পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা এসেছে। গত শনিবার বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার আনুষ্ঠানিক সিদ্ধান্তের পর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড সভায় বসেছিলেন বিসিবি পরিচালকরা। সভা শেষে সাংবাদিকদের বিশ্বকাপ প্রসঙ্গে আইসিসির সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়েছেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন। তিনি বলেছেন, বিশ্বকাপেরটা পুরো নিরাপত্তার বিষয়।

এমনটা আগে হয়ত হয়নি, এবার হয়েছে। বোর্ড থেকে বিবৃতি শুনেছেন নিরাপত্তার কারণে ভারতে আমাদের খেলা নিরাপদ না। একাধিকবার তাদের (আইসিসি) সঙ্গে মিটিং হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিও ছিলেন। তারা বলেছেন সূচি বদল সম্ভব না। আইসিসির সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়ে বিসিবি পরিচালক আরও বলেন, সরকার থেকে সিদ্ধান্ত আসে, সূচি বদল না হলে ভারতে গিয়ে (বাংলাদেশের) খেলা সম্ভব হবে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত