ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

আনন্দ-ডিআরইউ ব্যাডমিন্টন

আনন্দ-ডিআরইউ ব্যাডমিন্টন

প্রায় অর্ধশতাধিক মিডিয়া কর্মীদের অংশগ্রহণে শুরু হয়েছে আনন্দ-ডিআরইউ ব্যাডমিন্টন টুর্নামেন্ট। গতকাল রোববার পল্টনের শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রথম দিনে পুরুষ একক, পুরুষ দ্বৈত ও নারী একক- এই তিনটি ইভেন্টের গ্রুপ পর্ব এবং কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন আনন্দ ভূবন আবাসন প্রকল্পের প্রধান নির্বাহী গাজী মোজাম্মেল হক। ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের সঞ্চালনায় এ সময় ডিআরইউর সহ-সভাপতি মেহেদি আজাদ মাসুম ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল উপস্থিত ছিলেন। আজ সেমিফাইনাল ও ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে থাকবেন ব্রিজ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক মীর শহীদুল হক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত