
২৩ মার্চ মালদ্বীপে সাফ অ-২০ টুর্নামেন্ট। এজন্য বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল যশোরে শামসুল হুদা একাডেমিতে ২৯ জানুয়ারি থেকে ক্যাম্প শুরু করেছে। ক্যাম্প শুরুর ১০ দিন পর কিংসের তিন ফুটবলার যোগ দিচ্ছেন। প্রিমিয়ার ফুটবল লিগে এখন বয়স ভিত্তিক ফুটবলার নিবন্ধন ও একাদশে খেলানোর বাধ্যবাধকতা রয়েছে। তাই অ-২০ জাতীয় দলের ক্যাম্পে প্রিমিয়ার লিগের একাধিক ক্লাবের ফুটবলার ডাক পেয়েছেন।