ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

শামীম-লিসা চ্যাম্পিয়ন

শামীম-লিসা চ্যাম্পিয়ন

আনন্দ-ডিআরইউ ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরুষ এককে শামীম আহমেদ ও নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন মাকসুদা লিসা। গতকাল সোমবার পল্টনে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ এককের ফাইনালে সাব্বির আহমেদকে হারিয়ে শিরোপা জেতেন শামীম। তৃতীয় হন তরিকুল ইসলাম মাসুম। নারী এককে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন মাকসুদা লিসা। তিনি হারান জাহিদা পারভেজ ছন্দাকে। তৃতীয় হয়েছেন তাসকিনা ইয়াসমিন। এছাড়া পুরুষ দ্বৈতে তরিকুল ইসলাম মাসুম ও সাব্বির আহমেদ জুটি শামীম আহমেদ ও জাকির হোসাইন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তৃতীয় হয়েছে জয়নাল আবেদিন ও সোহেল পাটোয়ারী জুটি। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান রানা ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ব্রিজ ফার্মাসিউটিক্যালস লি.-এর পরিচালক মীর শহীদুল হক। সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত