ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে বাংলাদেশের শাহবাজ

ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে বাংলাদেশের শাহবাজ

এশিয়ার হকিতে ভারত-পাকিস্তানের দাপট কম নয়। খেলার মাঠ ছাড়াও আম্পায়ারিংয়ে রয়েছে তাদের আধিপত্য। সেই তুলনায় বাংলাদেশের মাত্র দুইজন বাঁশি হাতে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পাচ্ছেন। একজন সেলিম লাকী, অন্যজন শাহবাজ আলী। তাদের মধ্যে শাহবাজ তো আন্তর্জাতিক হকি ফেডারেশন থেকে সুখবরও পেয়েছেন। আন্তর্জাতিক প্যানেল থেকে পদোন্নতি পেয়ে হাই পটেনশিয়াল প্যানেলের আম্পায়ার হয়েছেন তিনি। সারা বিশ্ব থেকে এই তালিকায় ১২ জন আম্পায়ারের জায়গা হয়েছে। যেখানে নেই ভারত-পাকিস্তানের মতো দেশের কোনো আম্পায়ার। পটেনশিয়াল প্যানেলে থাকায় শাহবাজ এখন অলিম্পিক ও বিশ্বকাপসহ কমনওয়েলথ গেমসে বাঁশি বাজাতে পারবেন।

এমন সুখবর পেয়ে শাহবাজ গতকাল বৃহস্পতিবার বলেছেন, ‘আসলে আমি নিজের কাজটা ঠিকমতো করে গেছি। আন্তর্জাতিক হকি ফেডারেশন সব দেখে-শুনে আমাকে পদোন্নতি দিয়েছে। এখন বিশ্বকাপসহ বড় আসরে বাঁশি বাজাতে পারব।

এটা আমার জন্য অনেক আনন্দের খবর। এখানে ভারত পাকিস্তানের কেউ নেই। এরপরই রয়েছে লিডিং প্যানেল। সেখানে যেতে সময় লাগবে। সেখানে অবশ্য ভারত পাকিস্তানের আম্পায়াররা আছেন।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত