ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

মেসির চোটে পিছিয়ে গেল মায়ামির ম্যাচ

মেসির চোটে পিছিয়ে গেল মায়ামির ম্যাচ

প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে শেষ গা গরমের ম্যাচের আগে চোটে পড়েছেন লিওনেল মেসি। এই ম্যাচ খেলার মতো অবস্থায় তিনি নেই।

ম্যাচটিই তাই পিছিয়ে দেওয়া হয়েছে। প্রস্তুতি ম্যাচ হলেও সেই ম্যাচটি হবে এখন মেজর লিগ সকারের নতুন মৌসুম শুরুর পর! বাঁ হ্যামস্ট্রিংয়ে টান লাগায় বুধবার ইন্টার মায়ামির অনুশীলনে ছিলেন না মেসি। গত শনিবার একুয়েডরের ক্লাব বার্সেলোনা এসসির বিপক্ষে দুর্দান্ত গোলের ম্যাচটিতেই চোট পান আর্জেন্টাইন তারকা। ম্যাচের ৬০ মিনিটের পর উঠিয়ে নেওয়া হয় তাকে। ইন্টার মায়ামি বিবৃতিতে জানিয়েছে, প্রয়োজনীয় পরীক্ষা করানো হয়েছে মেসি এবং তার অনুশীলনে ফেরা নির্ভর করবে পর্যায়ক্রমিক অগ্রগতির ওপর।

প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে মায়ামির শেষ ম্যাচটি হওয়ার কথা শুক্রবার, যেখানে তাদের প্রতিপক্ষ একুয়েডরের ক্লাব ইন্দিপেন্দিয়েন্তে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত