ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ভারত-পাকিস্তান ম্যাচ দেখবেন না বুলবুল!

ভারত-পাকিস্তান ম্যাচ দেখবেন না বুলবুল!

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল পাকিস্তানও। নানা নাটকীয়তা শেষে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। আজ শ্রীলঙ্কার কলম্বোয় হতে যাওয়া এই ম্যাচের টিকিটও অল্প সময়েই ‘সোল্ড-আউট’ হয়ে গেছে। সমর্থকদের মধ্যে চিরাচরিত উন্মাদনাও যে ফিরে এসেছে তারই প্রমাণ এটি। এছাড়া কলম্বোমুখী মানুষের আগমনে হোটেল ও বিমানের ভাড়ায়ও ব্যাপক প্রভাব পড়েছে। আর এমন হাই-ভোল্টেজ ম্যাচ দেখতে আমন্ত্রণ পেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ কুয়েত থেকে দেশে ফেরা বিসিবি সভাপতি অবশ্য যাচ্ছেন না এই ম্যাচ দেখতে। বিসিবির একজন পরিচালক জানিয়েছেন সভাপতির এখন পর্যন্ত ম্যাচ দেখতে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। আজ প্রেমাদাসা স্টেডিয়ামে লড়বে ভারত-পাকিস্তান। ম্যাচটি মাঠে বসে দেখতে সমর্থকদের আগ্রহ অনেক উঁচুতে থাকবে সেটি বলাই বাহুল্য। এবারও যথারীতি ভারত-পাকিস্তান ম্যাচের ৩৫ হাজার টিকিট বিক্রি হওয়ার পর কলম্বোর হোটেল ও বিমানের ভাড়া তিন-চার গুণ বেড়ে গেছে বলে জানিয়েছে সংবাদসংস্থাগুলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত